সকল মেনু

আত্রাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির নওগাঁর আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন আত্রাই উপজেলা বিএনপি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই  নদীতে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দুর্ভিক্ষমুক্ত ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। দেশ থেকে বেকারত্ব দূর করা এবং অর্থনৈতিকভাবে এ দেশকে মজবুত করা। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন ও মৎস্য সেক্টরে উন্নতি করেছেন। এর ধারাবাহিকতায় আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহ সভাপতি এস এম ফারুক বকত, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক,সহ সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নিয়ামত আলী বাবু, জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল,শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী প্রামানিক,কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেন, সদস্য আদর,যুবদল, স্বেচ্ছাসেবক দল কৃষক দল,মহিলা দল ও আট ইউনিয়ন বিএনপিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top