সকল মেনু

মোহনপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মিরপুর গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আর কে সৌরভ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন সরদার, বাকশিমইল স্বেচ্ছাসেবক দলের সভাপতি তুহিন, সদস্য সচিব কুরবান আলী, যুবনেতা মেরাজ ও সাব্বির, মৌগাছী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহিজুল ইসলাম এবং মোহনপুর উপজেলা ছাত্রনেতা সাইফুলসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা স্থানীয় জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top