সকল মেনু

লিটন ঝড়ে বাংলাদেশের উড়ন্ত শুরু

সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন! তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দেয় বৃষ্টি। তাতে মিনেট ত্রিশেক বন্ধ ছিল খেলা। এরপর আবারো খেলা শুরু হলে ব্যাক্তিগত ফিফটির দেখা পান লিটন। ২৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক। ১০ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৮৯ রান।

আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিয়ে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।

নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।

বাংলাদেশের ভালো শুরু থামিয়েছে অবশ্য বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর রান তোলার গতি কমেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top