সকল মেনু

আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী-সভা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে আত্রাই উপজেলা বিএনপি।
আত্রাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে এক  বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সিনিয়র সহ’সভাপতি মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
নওগাঁ -৬ (আত্রাই -রাণীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী ও অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, আগামী ফেব্রয়াারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারে ঐকমত্য তৈরি হয়েছে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আমাদের। জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই।
তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে আরো বলেন,  ‘ফ্যাসিবাদী দুঃশাসনের অনুকরণে দলের নাম ভাঙ্গিয়ে দখল চাঁদাবাজি করতে গিয়ে অনেক দাপটি নেতা দল থেকে বহিস্কার হয়েছেন। বিএনপির কেউ যদি গডফাদার সংস্কৃতির প্রবর্তন করতে চায় তাদের চিহ্নিত করে দল এবং আইনের মুখোমুখি করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়নকে আমরা মোকাবিলা করবই।’
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো.তসলিম উদ্দিন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহ সভাপতি এস এম ফারুক বকত, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক,সহ সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা.আঞ্জুয়ারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নিয়ামত আলী বাবু, জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র আহবায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবাল,শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী প্রামানিক,কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেন,সদস্য আদর,যুবদল,স্বেচ্ছাসেবক দল কৃষক দল,মহিলা দল ও আট ইউনিয়ন বিএনপিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top