সকল মেনু

তারাগঞ্জে খুন হওয়া ইরফান বাবুর পিতাকে অটো ভ্যান প্রদান

রংপুরের তারাগঞ্জে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি অটো ভ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা রুবেল রানা তার হাতে এই ভ্যানটি তুলে দেন।
এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট চারলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান বাবু (২০) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘরিনামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় খবির উদ্দিনের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top