সকল মেনু

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় মোসাঃ তাসলিমা খাতুন (২) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোসাঃ তাসলিমা খাতুন ঐ গ্রামের মোঃ মশিউর রহমানের মেয়ে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ আইনাল হক জানান, মৃত তাসলিমা খাতুন সকালে বাসার পাশে খেলাধুলা করছিলো সে সময় রহনপুর থেকে ছেড়ে আসা অপরাজিতা কমিউটার ১৩০ডাউন লোকাল চলন্ত ট্রেনের সাথে স্ব জোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top