রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী ও ভোটারদের সাইবার বুলিংরোধে একটি কমিটি গঠন করা হয়েছে।
রাকসু নির্বাচন কমিশন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে।
কমিটি প্রথম সভায় মিলিত হয়ে ইতোমধ্যে তার করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে। সংশ্লিষ্ট সকলের জন্য প্রাসঙ্গিক তথ্য শীঘ্রই জানানো হবে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।