সকল মেনু

বাঘায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

রাজশাহীর বাঘায় জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা এ খেলার আয়োজন করে।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দল। খেলায় ২-১ গোলে পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দলকে পরাজিত করে বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাঘা উপজেলা শাখার সভাপতি জব্বার আলী ও রানার্স আপ দলের অধিনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পুঠিয়া উপজেলা শাখার সভাপতি ইখলাচ কাজী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন সাহাবুল ইসলাম। সহকারির দায়িত্বে ছিলেন আশিকুর রহমনা ও আব্দুল মমিন। ধারাভাষ্যে ছিলেন মামুনুর রশিদ, হান্নান সাহ।

সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন, নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির অধ্যাপক মনিরুল আজম জিনজু, অধ্যাপক সাবদার হোসেন, রাজশাহী জেলা পূর্ব শাখার ব্যবস্থাপক আব্দুর রব। এ সময় বাঘা ও চারঘাট উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top