রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। বুধবার (২৭ আগস্ট) রাকসুর নির্বাচন কমিশনের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, দুপুরে জানানো হয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
তবে ওইদিন হিন্দু ধর্মালম্বীদের মহাষষ্ঠী। সেজন্য আলোচনা ও সমালোচনা শুরু হয়। তারিখ পরিবর্তনের দাবি উঠে শিক্ষার্থীদের তরফ থেকে। রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আপত্তি তোলেন। এরপর মিটিংয়ে বসে নির্বাচন কমিশন। পরে ২৫ তারিখের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
নতুন তারিখ অনুযায়ী, মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করা হবে। একাডেমি ভবনগুলোতে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নির্বাচনের আরও কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। ভোটগ্রহণের নতুন তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযুক্তি ও সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।