সকল মেনু

গোমস্তাপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে মোসাঃ শামীমা বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মোসাঃ শামীমা বেগম ওই গ্রামের মোঃ জেলটু আলীর স্ত্রী।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত শামীমা বেগম সকাল বেলা বসতবাড়ির উঠানে দরজার সম্মুখে কাজ করার সময় ডান হাতের মধ্য আঙ্গুলে বিষধর সাপে কামড় দিলে তার চিৎকারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ হস্তান্তর করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় আনুমানিক দুপুর সারে ১২টার দিকে মৃত্যু বরন করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top