চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোসাাঃ হাওয়া বিবি (৪২) ও আয়েশা বিবি (২১) নামে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে সাড়ে ৫ টার দিকে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ানের পল্টন পুকুর (মরাফেলা) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃত দু’জন ওই গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বিবি ও তার মেয়ে আয়েশা।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে বাড়ির আঙিনায় চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে মাকে বাঁচতে গিয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আলমগীরের ছেলে আলম রাতে নিজ বাড়ির আঙ্গিনায় অটো চার্জার গাড়ি চার্জ দিয়ে ঘুমাতে যায়। ছেলের বউ সকালে উঠে দেখতে পায় তার শাশুড়ি ও ননদ বিদ্যুৎপৃষ্ট হয়ে চার্জার গাড়ির পাশে পড়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীর ছুটে আসে।
ওসি আরও জানান, চার্জার ভ্যানটি সম্ভবত আগেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। ভ্যানে হাত পড়ার সঙ্গে সঙ্গে মা ও মেয়ে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।