সকল মেনু

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর এক গাড়িতে পেছন থেকে এক ট্রাক ধাক্কা দিয়েছে। এতে আহত হয়েছেন ৮ সেনাসদস্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেনা সদস্যদের আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও গাড়িটি সড়কের পাশে উল্টে পড়ে গেছে। তবে সড়কে যান চলাচল এখন স্বাভাবিক করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top