সকল মেনু

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে পানিতে ডুবে মোঃ রেদোয়ান ওরফে রিহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মোঃ রেদোয়ান ওরফে রিহান একই গ্রামের মোঃ রশিদুল ইসলামেরর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, মৃত মোঃ রেদোয়ান ওরফে রিহান দুপুরের দিকে বাসার সামনে খেলাধুলা করতে করতে পাশে কাজলাদীঘি নামক পুকুরে পা পিছলে পড়ে যায়। তার পরিবারের লোকজন অনেক খোঁজখুজি করে না পেয়ে পরে পুকুরে পূর্ব পাশে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এবিষয়ে গোমস্তাপুর থানার একটি ইউডি মামলা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top