নাটোরের সিংড়ার চলনবিলে এসএসসি -৯২ ব্যাচের সিংড়ার বন্ধুদের উদ্যোগে বর্ষা আড্ডা ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট) দিনব্যাপী নৌকা নিয়ে চলনবিলন, ঘাসী পীরের মজার ও বিলসা চলন বিল ভ্রমণ করা হয়।
আয়োজকদের মধ্যে উল্লেখযোগ্য সিংড়ার রফিকুল ইসলাম বুলেট, সোলায়মান আলী, বিপ্লব সাহা, হাসিবুল হাসান শিমুল, নাজমুল হক, হারুন অর রশিদ, জাকারিয়া হেলাল, নাটোরের লালপুরের দৈনিক যুগান্তর এর লালপুর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, বাংলাদেশবেলার সম্পাদক জামিরুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, জাকির হোসেন, জাহিদ ইসলাম লিটন, সিদ্দিক আলী, দেলোয়ার হোসেন, বাগাতিপাড়ার বন্ধু মনিরুজ্জামান শামীম, আসাদুজ্জামান রিমন, চাঁপাইয়ের বন্ধু ওবায়দুল্লাহ দুলাল, রাজশাহীর বন্ধু তাজ মুরাদ লিটন প্রমূখ।
নৌকা ভ্রমণে আয়োজনের মধ্যে ছিলো মুড়ি পার্টি, হাঁসের মাংস, দই, মিষ্টি খাওয়া এবং নাচ-গান সহ বিভিন্ন রকম আয়োজন। এ সময় আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আগামীতেও এমন আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।