সকল মেনু

সুনামগঞ্জে ২৭২ বোতল বিদেশী মদ জব্দ

র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৭২ বোতল মদের চালান জব্দ করেছে।
র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সূত্রে জানাযায়, সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা এলাকায় পাকা রাস্তার পাশে তিনটি প্লাস্টিকের বস্তাভর্তি অফিসার্স চয়েজ ও এসি ব্ল্যাক ২৭২ বোতল মদ উদ্ধার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন মাদক কারবারি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নূর নবী আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top