সকল মেনু

আমবাগানে মিলল নারীর জবাই করা মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেসমিন বেগম (৪৭) নামে এক নারীর জবাই করা বিবস্ত্র অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাত ১২ টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগীবাড়ী বুড়িতলা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত জেসমিন বেগম উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিশাটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সোমবার সন্ধ্যার দিকে বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগীবাড়ি বুড়িতলা গ্রামে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সাদিরুল ইসলামের আমবাগানে এক নারীর জবাই করা বিবস্ত্র অর্ধ গলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে দেখালে কেউ লাশ শনাক্ত করতে পারেনি।
তিনি আরো জানান, লাশটি পচন ধরেছে, তাতে অনুমান করা যাচ্ছে হত্যার ঘটনাটি ৩/৪ দিন পূর্বের। গভীর রাত পর্যন্ত লাশের কোন পরিচয় মিলেনি। রাত ১২ টার দিকে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে সকালে তার আত্মীয় স্বজন এসে লাশ শনাক্ত করেন। পরে লাশ চাঁপাইনবাবগঞ্জ   আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে । এ বিষয়ে গোমস্তাপুর থানাায় একটি  হত্যা মামলা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top