সকল মেনু

তরুণদের হাত ধরেই ইসলামী আন্দোলনের বিজয় আসবে: নুরুজ্জামান লিটন

রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, “দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের বিজয় তরুণদের হাত ধরেই আসবে। আগামী জাতীয় নির্বাচনে তরুণদেরকেই কার্যকরী ভূমিকা পালন করতে হবে।”
সোমবার (১৮ আগস্ট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের উদ্যোগে কুশাডাঙ্গা গ্রামে যুব ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মোঃ আফসার আলী।
সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ জিয়াউর রহমান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ।
সমাবেশ শেষে কুশাডাঙ্গা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি অসুস্থ আবদুস সামাদকে দেখতে যান মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top