সকল মেনু

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬ আগস্ট ২০২৫) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যনারে বিকেল ৫ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক বাঘা উপজেলা যুবদল, সাবেক সভাপতি বাঘা শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল আল আমিন জমাদার।

বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, গোলাম মুস্তাকিম তুষার সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য রাশিদুল ইসলাম, হাসিবুল ইসলাম সাবেক উপজেলা যুবদলের সদস্য বাঘা, যুগ্ম আহবায়ক উপজেলা-ছাত্রদল আমির হাসনাত রনি, বাঘা পৌর ছাত্রদল আহবায়ক শিমুল ইসলাম, সদস্য সচিব মাসুম পারভেজ, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম, শিমুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ রাসেল আহম্মেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা খালেদ মাহমুদ মিঠু।

বক্তব্যকালে আল আমিন জমাদার বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন। তার নের্তৃত্বেই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন,ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসরা ওৎ পেতে আছে। সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আর যেন আমাদের জুলাই-আগষ্ট ফিরে দেখতে না হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top