চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেফালী বেগম নূরানী হাফেজিয়া মহিলা মাদ্রাসায় ২ আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে মোসাঃ জামিলা (০৯) ও একই ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে নিশি (১২)।
ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম জানান, নিহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যায়।
৩টার দিকে ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষক সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।