নাটোরের লালপুর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস এস সি ভোকেশনাল ও বি এম কলেজে আন্ত:শ্রেণীর এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- রাশেদুল ইসলাম, তুহিন ইসলাম, মহব্বত আলী, জামিরুল ইসলাম, আব্দুল হান্নান, রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, পূর্নিমারানী, কুমারী দুলালী রানী, সাইফুল ইসলাম, সেলিম হোসেনসহ অভিভাবক ও বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা।
আগামীতেও এ ধরণের খেলাধুলা আয়োজন হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এতে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা মানসিকভাবে চাঙা হবেন বলে শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।