সকল মেনু

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টা ৩০মিনিটে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় “টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিক একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন— নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইমরান শেখ, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ বিভিন্ন সাংবাদিক নেতা।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার ওপরও আঘাত। এ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সব হত্যার বিচার করতে হবে।”

তারা সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সংঘটিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন। টুঙ্গিপাড়া সাংবাদিক তপু ছেলে আরমান হত্যারও দ্রুত বিচার চাওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন— প্রেসক্লাব টুঙ্গিপাড়া সাধারণ সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি বিপুল শেখ, ভোরের কাগজ-এর শফিক শিমুল, আজকের দর্পণ-এর ফারহান লাবিব, ইত্তেফাক-এর সাজু শেখ, খবর সংযোগ-এর শান্ত শেখ, সাংবাদিক তপু, রাকিবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বক্তারা আরও বলেন, এর আগে যেসব সাংবাদিক খুন হয়েছেন তাদের বিচার আজও হয়নি। সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

প্ল্যাকার্ড ও ব্যানার হাতে উপস্থিত সাংবাদিকরা হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে স্লোগান দেন। তারা বলেন, সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top