চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. নাহিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ( ৯ আগস্ট) বিকেল ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত মোঃ নাহিদ রোকনপুর গ্রামের কাউসার আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, বিকেলে নাহিদ বাসার পার্শ্বে পুকুর পাড়ে খেলতে খেলতে পা পিছলে পুকুরে পরে গেলে তার সাথে থাকা সেজাউর (৭) দৌড়ে গিয়ে তার বাসায় খবর দেয়। পরে তার মা-বাবা ও আত্মীয় স্বজন পুকুর পাড়ে ছুটে গিয়ে দেখে নাহিদ ভাসামান অবস্থায় রয়েছে। তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।
তিনি বলেন, পরে খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।