রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালালে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম রুপলাল (৪৫) তিনিতিনি উপজেলার ঘনিরামপুর বেলতলী এলাকার খগেনের ছেলে।
অপরাহত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান এলাকার প্রদীপ (৪৮)। গুরুতর আহত অপর ব্যক্তিকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট বটতল নামক স্থানে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা কথাবার্তায় অসঙ্গতি খুঁজে পেয়ে পিটুনি শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং অপরজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।