সকল মেনু

আত্রাইয়ে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

নওগাঁর আত্রাইয়ে নিজস্ব অর্থায়নের রাস্তা সংস্কারের কাজ করেছেন গ্রামবাসী। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ দুর্ভোগ লাঘবে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন।

জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের আত্রাই নদীর তীরবর্তী গ্রাম জাতোপাড়া। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রাম।

এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। নদীর তীর সংলগ্ন গ্রাম হওয়ায় যুগ যুগ থেকে তারা যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সাথে সংযোগের জন্য দীর্ঘদিন পূর্বে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে যায়।

এদিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা আরও জটিল। বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রামবাসী তাদরে গবাদি পশু মাঠে নামাতে পারে না। কোন রোগিকেও চিকিৎসা কেন্দ্রে নিতে পারে না। বিশেষ করে স্কুলের শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।

গ্রামবাসীর অভিযোগ তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কেউ তাদের এ দুর্বোগ লাঘবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কজ করছেন।

জাতোপাড়া গ্রামের বাসিন্দা শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছি। বিগত সরকারের আমলে আমাদের গ্রামের এ রাস্তার কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করছেন।

আমরাও সেখানে সহযোগিতা করছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, ওই রাস্তায় একটি প্রকল্প দেয়া আছে। অবিরাম বৃষ্টি কারনে সেখানে মালামাল পৌঁছানো সম্ভব হচ্ছে না বিধায় কাজটি বিলম্বিত হচ্ছে। গ্রামবাসী যে কাজটি করেছেন এটা প্রশংসার যোগ্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top