রাজশাহীর বাঘায় বাজারে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ২০০শ’ টি ঘুঘু পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে বাঘা উপজেলা প্রশাসন। বুধবার (৬ জুলাই) বিকেলে বাঘা পৌর বাজারে মুরগি পট্রিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খাঁচায় বন্দী প্রায় ২০০শ’ টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়।
খাচাবন্দী ঘুঘু পাখিগুলো মুক্তি পেয়ে আনন্দে খোলা আকাশে উড়াল দিয়ে অজানা স্থানে চলে যায়। ঘুঘুপাখীগুলো বিক্রির জন্য ৯টি খাঁচায় সংরক্ষণে রাখা হয়েছিল। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় আজাদ নামে পাখী বিক্রেতা।
ভ্র্যাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,অভিযান পরিচালনাকালে পাখি বিক্রেতা পালিয়ে গেলে তাকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় দশ হাজার টাকা জরিমানা করা হয় ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- ওই বাজারে সিরাজ পল্টি হাউজ ও নয়ন পল্টি হাউজ। প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি ও পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।