সকল মেনু

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

সুনামগঞ্জ- ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে। সুনামগঞ্জ- ২৮ বিজিবি সদর দপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট থেকে মালিকবিহীন অবস্থায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জামিল, ২৮ বিজিবির (বি জি ডি ও) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে, সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে, মালিকবিহীন অবস্থায় ৩ শত ৩৩ পিস শাড়ি ও ১২শত ৯০ পিস বিভিন্ন ধরণের কসমেটিক্স জব্দ করে।

সুনামগঞ্জ- ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিযা কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির মূল্য ৪৮ লক্ষ ৩৩ হাজার টাকা এবং ১ হাজার টাকা, কসমেটিক্সের আনুমানিক মূল্য, ৭ লক্ষ ৯ হাজার ৫শত টাকা। সর্বমোট সিজার মূল্য ৫৫ লক্ষ ৪২ হাজার ৫শত টাকা। তিনি আরও জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে, বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থল ও নৌপথে অব্যাহত রয়েছে। জব্দকৃত শাড়ি ও কসমেটিক্স শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top