সকল মেনু

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: নুরুজ্জামান লিটন

“জুলাই আমাদের চেতনার একটি জাগ্রত অধ্যায়। এই চেতনাকে বাস্তবায়নের জন্য সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।”
এ কথা বলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে রাজশাহী জেলা জামায়াত আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান দিবসের” বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আহমদ উল্লাহ, অধ্যাপক মিনহাজুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, দুর্গাপুর উপজেলা আমির সাইফুল ইসলাম, পুঠিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা ইউসুফ মির্জা প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রঞ্জু।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয় যা বানেশ্বর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top