ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ (৩ আগস্ট)। গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও একযোগে চলবে এ ভর্তি প্রক্রিয়া, যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত (৫ আগস্ট সরকারি ছুটি ব্যতীত)।
জি.এস.টি ভর্তি কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের নিজ নিজ Student Panel-এ চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি মূল কাগজপত্র জমা দিয়ে থাকে, তা নিজ দায়িত্বে উত্তোলন করে নজরুল বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ:
ধাপ ১:
ভর্তি কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ধাপ ২:
প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে:
এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি
জিএসটি পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি
সদ্য তোলা রঙিন ছবি (১ কপি)
অন্য বিশ্ববিদ্যালয়ে নম্বরপত্র জমা থাকলে, রিসিভ কপি ও নম্বরপত্রের ফটোকপি
ভর্তি ফরম
ধাপ ৩:
ভর্তি ফি ব্যাংকে জমা দিয়ে বিভাগের প্রধান, ডীন এবং প্রভোস্টের স্বাক্ষর নিতে হবে। হলে উঠতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল ফি জমা দিয়ে প্রভোস্টের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।
ধাপ ৪:
সব কাগজপত্র, ভর্তি ফরম, ব্যাংক রশিদ এবং সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত কপি রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। কোটাভিত্তিক ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ডকুমেন্ট যুক্ত করতে হবে।
ধাপ ৫:
প্রাথমিকভাবে জমা দেওয়া ৫০০০ টাকার বাইরে অতিরিক্ত বিভাগীয় ফি:
তবে “জুলাই-আগস্ট ছাত্র আন্দোলন” সংশ্লিষ্ট সুবিধার আওতায় থাকা শিক্ষার্থীদের জন্য ফি মাত্র ৭৯০ টাকা।
অন্যান্য বিভাগ: মোট ফি ৮১৯০ টাকা।
সুবিধাভোগীদের জন্য ফি মাত্র ৫৪০ টাকা।
ধাপ ৬:
হলে উঠতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফি নির্ধারিত হয়েছে ১১৫০ টাকা, যা সকল অনুষদের ক্ষেত্রে প্রযোজ্য। এই ফি জমা দিয়ে হল প্রভোস্টের কাছ থেকে প্রমাণপত্র নিতে হবে।
ধাপ ৭:
সব বিভাগের জন্য অতিরিক্ত বিভাগীয় ফি ২০০০ টাকা নির্ধারিত।
আগামী ১১ আগস্ট থেকে জিএসটি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।