সকল মেনু

এক দফা পোস্টারের ডিজাইনার জবির মারুফ

২০২৪ সালের আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলন শুরু হয়। ওই সময় এক দফা ডিজাইন তৈরি করা হয়। সেটির ডিজাইনার হিসেবে নিজেকে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র মারুফ।
বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র মারুফ। ‘Dept. Not Flauors’ নামের ফেসবুক পেজে গত বছরের ২ আগস্ট এক দফার ডিজাইনটি সামনে আনেন তিনি। পরে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই এক দফার ডিজাইনটি অনেকেই ফেসবুক প্রোফাইফ ফটো করেন, যা আন্দোলনকারী ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়।
জবি ছাত্র মারুফ বলেন, ‘আমাদের এই আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু শেখ হাসিনা আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে আমাদের ওপর, আমার ভাই, বন্ধু, দেশের মানুষের ওপর গুলি চালায়। একপর্যায়ে শেখ হাসিনা কোটা সংস্কার মেনে নেয়। কিন্তু তখন ইন্টারনেট শাটডাউন ছিল। কোটা সংস্কার মেনে নেওয়ার কিছু দিন পর যখন ইন্টারনেট শাটডাউন উঠিয়ে নেওয়া হয়, তখন আমরা দেখতে পাই অনলাইনে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালায়। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ৯ দফা দাবি পেশ করে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেট শাটডাউনের সময় হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলি, সাধারণের ওপর পুলিশি গুলি—এসব হত্যাযজ্ঞ যখন সামনে আসতে শুরু করে, তখন আমার মনে হয় ৯ দফা কোনো সমাধান হতে পারে না। এর সমাধান একটাই—এক দফা অর্থাৎ খুনি হাসিনার পদত্যাগ। এরই পরিপ্রেক্ষিতে আমি ২ আগস্ট বিকেলের দিকে একদফার এই ডিজাইনটি সামনে আনি। এটা আন্দোলনকারীদের হৃদয় স্পর্শ করে এবং ভাইরাল হয়। পরবর্তীতে ৩ আগস্ট নাহিদ ভাই আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টায় এক দফার ঘোষণা দেন।’
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top