সম্পূরক বৃত্তি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে ‘শিক্ষার্থীবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ব্যানারে এ মানববন্ধন হয়।
তবে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্রসংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়। মানববন্ধনে নেতারা দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘এ প্রশাসন আমরা এনেছি। যদি আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারেন, আপনাদের আমরা গাড়িতে তুলে দিতে বাধ্য হব। এ প্রশাসন ক্যাম্পাসে গত এক বছর কিছুই করতে পারেনি। হচ্ছে, হবে, প্রসেসিংয়ে আছে এসব কথা আর বলা যাবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।