রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশবেলা গভীরভাবে শোকাহত।
সোমবার (২১ জুলাই) রাতে বাংলাদেশবেলার প্রকাশক রেজাউল করিম শামীম ও সম্পাদক মো. জামিরুল ইসলাম এক শোকবার্তায় এ শোক প্রকাশ ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, খুবই অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক এ ঘটনায় গোটা জাতির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় আমরাও মর্মাহত হয়েছি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করতে সরকার আন্তরিক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।