নওগাঁর রাণীনগর উপজেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ ও অন্যান্য কর্মকান্ড পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্মসচিব) পারভেজ রায়হান। রোববার (২০ জুলাই) পুরো দিন তিনি উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, হাট-বাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
পাশাপাশি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন।
এছাড়া তিনি উপজেলা পরিষদ ও স্থানীয় সরকারের অন্যান্য দপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা পরিচালকের সঙ্গে ছিলেন। পরিচালক উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকান্ড এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।