সকল মেনু

সীমান্তে ভারতে গিয়ে যুবক নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনতে ভারতে গিয়ে মোহাম্মদ লাল চাঁন (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জোহরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছ দিয়ে লালচাঁনসহ পাঁচজন ভারতে যান। তার সাথের অন্যরা ফিরে এলেও তার কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজ লালচাঁন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের মো. শাহাজাহান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।  বিজিবি আরো জানায়, রবিবার সকাল ৪টার দিকে চার/পাঁচজন ভারত থেকে গরু আনতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম করে। পরে বিএসএফ চ্যালেঞ্জ করলে চারজন বাংলাদেশে ফেরত এলেও লালচাঁন ফিরে আসতে পারেননি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, লালচাঁনের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না পেলেও গোয়েন্দা সূত্রের মাধ্যমে লালচাঁনের সীমান্ত অতিক্রমের খবর জেনেছি। তবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৭১ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top