সকল মেনু

লালপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

নাটোরের লালপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশ লালপুর-এর সভাপতি আতিকুর রহমান আজাদ। সাধারণ সম্পাদক শিমুল আলীর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, যুগান্তর লালপুর উপজেলা প্রতিনিধি প্রভাষক মোঃ সাহীন ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, স্বজন সমাবেশর সহ-সভাপতি মনিরুজ্জামান শামীম, ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ শোভন আমিন, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, জামিল হোসেন, বাবর আলী প্রমূখ।

বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে এ দেশের মানুষের কাছে তিনি অমর হয়ে থাকবেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top