সবুজ পৃথিবী গড়ার শপথ দুই শতাধিক স্কুলশিক্ষার্থীর
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক পরিতোষ পাল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য শাহ সোহানুর রহমান ও রুপমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন কাঁঠাল, পেয়ারা, জাম, আমলকি, জলপাই, লেবু, ডালিম, মেহগনি, জারুল, নীম ও ছাতিমসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ উপহার প্রদান করা হয়।
এ সময় ‘লাগাব বৃক্ষ, দেব পানি, আমরা গাছ ভালবাসি’, ‘গাছ লাগাব, দেশ গড়ব’, ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। বাসযোগ্য পৃথিবী গড়তে এসব কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।