সকল মেনু

নওগাঁর সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ জুলাই) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ছলিম উদ্দিন তরফদার ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখেন। যা সম্পূর্ণভাবে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top