সকল মেনু

জিয়ার সৈনিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে: বিপ্লব

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস্টেশনস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে (ট্রাফিকপয়েন্ট) গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করার যে দৃষ্টতা দেখানো হয়েছে তাতে জিয়ার সৈনিকদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের ছায়াতলে লুকিয়ে থাকা যেই রাজাকার, আলবদররা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করেছে, আমরা তাদের ধিক্কার জানিয়ে বলতে চাই, তোমরা আমাদের বুকে বল্লমের খোঁচা দিয়েছো, আমাদের কলিজায় আঁচড় কেটেছো, বাংলাদেশ থেকে এই রাজাকার, আলবদরদের উচ্ছেদ করতে শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।
আমরা এতদিন সহ্য করেছি উল্লেখ করে তিনি বলেন, আরেক রহমানের নির্দেশনা ছিল আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, কিন্তু তোমরা যদি এই ধৈর্যের পরিচয় কে দুর্বলতা মনে কর, সেটা ভুল করবে। আমরা যদি রাজপথে নামি, রাজপথ দখলে নেই, তোমরা বাংলাদেশে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না। তোমরা যদি আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসকে দুর্বলতা মনে কর, তাহলে তোমাদের কারোর পিঠের চামড়া থাকবে না।
পথসভায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান শাওন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগরসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top