নওগাঁর আত্রাইয়ে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ থেকে শুরু হওয়া নামাজ প্রশিক্ষণ, কুরআন শিক্ষা ও সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম ইসলামের সঠিক শিক্ষায় আলোকিত হোক। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করতে পেরেছি, যা সমাজের জন্য একটি বড় অর্জন।
তিনি আরও বলেন, ওমরা হজ্বের মতো পবিত্র সফর বিজয়ীদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত, এটি তাদের আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের ওমরা হজ্বের যাবতীয় খরচ বহন করা হয়েছে।
তিন মাসব্যাপী এ কার্যক্রমে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়। ১৩ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত চলা প্রশিক্ষণ শেষে (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। ২৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিশা ইউনিয়নের মো. গোলাম মোর্শেদ, দ্বিতীয় হন মনিয়ারী ইউনিয়নের মো. মাহাফুজুর রহমান এবং তৃতীয় হন বিশা ইউনিয়নের মো. আরিফুল ইসলাম। বিজয়ী তিনজন খবিরুল ইসলাম ফাউন্ডেশন থেকে ২০২৫ সালের ওমরা হজ্বের সুযোগ পেয়েছেন।
তারা গতকাল (১৪ জুলাই) তারিখে পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং আগামী (২৪ জুলাই) সৌদি আরব থেকে দেশে ফিরবেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। এ উদ্যোগের দায়িত্বে ছিলেন মো. আরিফুল ইসলাম।
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।