সকল মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা ও আইন অনুষদের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আইন অনুষদের অধীনে ২০২৪-২৫ অর্থবছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনারের উদ্বোধন করা হয়।

চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘গবেষণাকে সময়োপযোগী ও বাস্তবমুখী করতে হবে, যাতে তা দেশের অগ্রগতিতে সহায়ক হয়। আইন ও চারুকলা অনুষদের গবেষণা প্রকল্পগুলোর মানের ভূয়সী প্রশংসা করে উপাচার্য ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে আরও পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের পক্ষে প্রফেসর ড. তপন কুমার সরকার এবং আইন অনুষদের পক্ষে সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। সঞ্চালনা করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ। সেমিনারে চারুকলা অনুষদের পক্ষে তিনটি ও আইন অনুষদের পক্ষে পাঁচটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়।

সেমিনারের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব গবেষণা প্রকল্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top