সকল মেনু

আত্রাইয়ে বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে অনুষ্ঠিত স্কুলে  বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্ত সানজিদা আক্তার, মাকসুদা মালিহা ও মারজিয়া মাহিরা তিন মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক ফুলের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছনি সরকার।
এ সময় উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। শিক্ষক ছনি সরকার কৃতি শিক্ষার্থীদের সাথে  শুভেচ্ছা বিনিময় শেষে তাদের সুন্দর জীবন এবং  উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top