সকল মেনু

কুষ্টিয়াসহ ৭ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

কুষ্টিয়া জেলাসহ দেশের ৭ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
কুষ্টিয়া ছাড়াও অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, জামালপুর ও বরিশাল জেলা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এক নেতা জানান,জেলা কমিটি বিলুপ্তির সাথে সাথে এ সব জেলার প্রত্যেকটি উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানা যায়,উক্ত জেলার কমিটিসমূহের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় এই কমিটি সমূহের সকল ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হাসিবুর রহমান জানান, কুষ্টিয়াসহ দেশের ৭ জেলার কমিটি স্থগিত করা হয়েছে।এর মাধ্যমে  কুষ্টিয়া জেলা কমিটি স্থগিতের সাথে সাথে উপজেলা কমিটি গুলোও বিলুপ্ত হয়েছে। তবে পরবর্তী কমিটি কবে নাগাদ গঠিত হবে, এ বিষয়ে শুক্রবার রাতে নেতাদের সাথে গ্রুপ কলে বৈঠকের মাধ্যমে জানাতে পারব।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top