চলমান রয়েছে পুলিশের বিশেষ অভিযান। দেশজুড়ে চলা এ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।
পুলিশ জানায়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪২০ জন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ৩টি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, আমাদের এ বিশেষ অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।