সকল মেনু

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এছাড়া সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুর ইসলাম। তারা যথাক্রমে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত সোমবার (৭ জুলাই) জবি ছাত্রশিবিরের সদস্য সমাবেশে সরাসরি ভোট প্রদানের মাধ্যমে সভাপতি  এবং সদস্যদের পরামর্শে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
বিষয়টি শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top