সকল মেনু

কুকসু প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীদের ১৫ দিনের আল্টিমেটাম 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (কুকসু) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা ।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরকারের বাজেট বরাদ্দের ক্ষেত্রে তুলনামূলক পিছিয়ে আছে। ফলে অভ্যন্তরীণ খরচ সামলাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য জরুরি খাতে ব্যয় করতে হিমশিম খাচ্ছে। যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। প্রায়ই নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলন হলেও কাঙ্ক্ষিত সমাধান আসছে না। এর অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীরা একটি সাংগঠনিক ছাত্র প্রতিনিধি প্রতিষ্ঠানের অভাবকে দায়ী করছেন।
কুকসু প্রতিষ্ঠা আন্দোলন থেকে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো: অনতিবিলম্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে “ছাত্র সংসদ” থাকবে মর্মে ধারা সংযোজন। আইনে ছাত্র সংসদের স্পষ্ট কাঠামো ও কার্যপদ্ধতি বর্ণনা। ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন। আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে এই দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top