সকল মেনু

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত অনুমান ১০ টায় মৃত্যুবরণ করেন তিনি।
ওবায়দুর ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের সন্তান ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ২টায় সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের আত্মত্যাগ দেশ ও জাতির জন্য অমূল্য অবদান। তাঁর মাগফিরাত কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, আফিল উদ্দিন, আনিসুর রহমান, খোদা বকস্, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী মোল্লা, আক্কাছ আলী, আঃ সামাদ, আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর প্রমুখ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top