সকল মেনু

আত্রাইয়ে কৃষকদলের বৃক্ষরোপণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সমসপাড়া কলেজে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট।

কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশগঠনের ভিশনকে ধারণ করে আমরা সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে.এম. আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সুমন,

বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুস্তম আলী, বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন কৃষক দল, বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top