সকল মেনু

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

রাজশাহীতে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (৬ জুন) নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে অংশগ্রহণ করে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স।

নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাদরাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, এনটিভির রাজশাহী ব্যুরোর সিনিয়র রিপোর্টার শ.ম. সাজু, এনটিভির রাজশাহী অফিসের ক্যামেরাপার্সন শরিফুজ্জামান রয়েল ও এনটিভির অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি উপস্থিত ছিলেন।

এনটিভির এ বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও অন্যতম সদস্য নাজমুল হাসান অংশগ্রহণ করেন। এ সময় মাদরাসা মাঠে বিভিন্ন প্রান্তে তারা বৃক্ষরোপণ করতে সার্বিকভাবে সহযোগিতা করে কর্মসূচি সম্পন্ন করেন।

এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সহ-সভাপতি আসিফ হোসেন আকুল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুজন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিবেদক হাবিবুর রহমান।

এরপর আরএমপির সদর দপ্তরেও বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি বলেন, এনটিভির এই উদ্যোগকে স্বাগত জানাই। পরিবেশ রক্ষায় এনটিভি যে উদ্যোগ নিয়েছে সেটি আমাদের ভালোই সুফল দিবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, এনটিভির রাজশাহী ব্যুরোর সিনিয়র রিপোর্টার শ.ম. সাজু, এনটিভির রাজশাহী অফিসের ক্যামেরাপার্সন শরিফুজ্জামান রয়েল ও এনটিভির অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর বিএনপির সদস্য আরিফুল শেখ বনি, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামছুল আলম মিলু।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top