সকল মেনু

দুর্গাপুরে সবজি বাগানে গাঁজা চাষ, আটক ১

রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষ করে তা বিক্রির প্রস্তুতির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম শরিফুল ইসলাম (৪২)। তিনি উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। এ সময় তার সবজি বাগান থেকে ৩টি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়, যেগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি। পুলিশ জানায়, এই গাঁজার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস।

এসআই রিপন জানান, শরিফুলের বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি গোপনে চাষাবাদ করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শরিফুলকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top