সকল মেনু

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামায়াতের শুভেচ্ছা

আলজেরিয়ার ৬৩তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লিখিত শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের হোটেল দ্য রয়াল প্যারাডাইস-এ বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেল মাদজিদ তেবউনের বরাবরে লিখিত একটি শুভেচ্ছাবার্তা আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top