সকল মেনু

আমরা যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই পদযাত্রা’র সভায় দেশের সীমান্ত এলাকায় অব্যাহত হত্যাকাণ্ড বন্ধে কঠোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শুক্রবার ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নাহিদ বলেন, ‘এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধভাবে সীমান্তে একের পর এক পুশ ইন চলছে। আমরা যেকোনো মূল্যে এই সীমান্ত হত্যা বন্ধ করব।’

নাহিদ আরও বলেন, ‘জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধের জোরালো আন্দোলন গড়ে উঠেছিল। নতুন দেশ গঠনের স্বপ্নে সারা দেশে কর্মসূচি চলছে। “জুলাই ঘোষণাপত্র”, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাই আমরা।’

জুলাই পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top